Friday, March 13, 2026
27.7 C
Kolkata

জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের ঘোষণা

লোকসভা নির্বাচনের আগেই  জম্মু ও কাশ্মীর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উপত্যকা থেকে আফস্পা আইন তুলে নেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বলে জানান তিনি।

গণমাধ্যমে  দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘‘জম্মু এবং কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার এবং রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আগে জম্মু ও কাশ্মীরের পুলিশের উপর বিশ্বাস করা হত না। কিন্তু সময় পাল্টেছে। এখন এই পুলিশ বাহিনীই অনেক অভিযানে নেতৃত্ব দিচ্ছে।’’

এ সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েও মন্তব্য করেন অমতি শাহ শাহ। সকলকে মনে রাখতে হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ বলেন তিনি।

উল্লেখ্য,  ১৯৫৮ সালে আফস্পা জারি করেছিল কেন্দ্র।উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যেও আফস্পা বলবৎ করা হয়েছিল। বছর দুই আগে নাগাল্যান্ড, মণিপুর এবং অসমের একাংশ থেকে আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।

Hot this week

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাসভবনে ইরানের মাওলানা সাইয়েদ সাদিক হুসাইনী

ইরানের ঐতিহ্যবাহী শহর কোমের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা সাইয়েদ...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কলকাতার তিনটি ক্যাম্পাসে ইফতার মজলিস

বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস—নিউ টাউন, পার্ক সার্কাস ও...

Topics

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কলকাতার তিনটি ক্যাম্পাসে ইফতার মজলিস

বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস—নিউ টাউন, পার্ক সার্কাস ও...

ওবিসি-এ তালিকা থেকে মুসলিম নাম বাদ! রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক

ফের পঞ্চনার শিকার রাজ্যে পিছিয়ে পরা অসহায় মানুষরা। সাম্প্রতিক...

Related Articles

Popular Categories