Friday, October 23, 2026
28 C
Kolkata

বিজেপিকে ৪৬০০ কোটি রুপি জরিমানা করা উচিত: কংগ্রেস

লোকসভা ভোটের আগে  আয়কর দপ্তরের নোটিস পেয়ে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলল কংগ্রেস।

বিজেপি আয়কর আইনের গুরুতর লঙ্ঘন করেছে। ওদের কাছে ৪৬০০ কোটি রুপি জরিমানা চেয়ে আয়কর নোটিস পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন।

ওই সাংবাদিক বৈঠকে আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ।

লোকসভা ভোটের আগে বিজেপি ‘কর সন্ত্রাস’ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন,  ১৮২৩ কোটি ৮ লাখ রুপি চেয়ে নোটিস পাঠানো হয়েছে আয়কর দপ্তর থেকে। । ওরা বিরোধীদের আর্থিকভাবে পঙ্গু করতে চাইছে।

গত ১৩ মার্চ আয়কর আপিল ট্রাইবুনালের নির্দেশের বিরুদ্ধে কংগ্রেসের আবেদন দিল্লি হাই কোর্ট খারিজ করার পরেই ধারাবাহিক ভাবে পদক্ষেপ শুরু করেছে আয়কর দপ্তর। ওই নির্দেশের পর কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলতি মাসে ১৩৫ কোটি টাকা কেটে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories