Friday, October 23, 2026
28 C
Kolkata

গাজায় ইসরাইলি হামলায় ১৩৭ সাংবাদিক নিহত

গাজার আল শিফা হাসপাতালের নিকট ইসরায়েলি হামলায় সাংবাদিক মোহাম্মদ আবু শাকিল নিহত হয়েছেন। এ পর্যন্ত ইসরাইলি হামলায়  নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭ জন হজয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়।

জানা যায়, আল শিফা হাসপাতালের নিকট শাকিলকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীরা। স্থানীয় রেডিও আল কুদস-এ কাজ করতেন তিনি।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত ১৩৭ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আল–জাজিরা আরবির ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন। এ ছাড়া এ সময় ইসরায়েলের নির্বিচার হামলায় ৫০টির বেশি মিডিয়া কার্যালয় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৭৫তম দিন। ইসরায়েলের অবিরত হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৫৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ হাজার ৯৪০ জন ফিলিস্তিনি।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories