Monday, March 16, 2026
27.4 C
Kolkata

লোকসভা ভোটকে গণতন্ত্র বাঁচানোর নির্বাচন বললেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী মোদি ইডি, আয়কর, সিবিআইয়ের সাহায্যে ম্যাচ পাতাতে চাইছেন। ভোট শুরুর আগেই মুখ্যমন্ত্রীদের জেলে পুরছেন বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রোববার রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে আয়োজিত বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।

রাহুল গান্ধী বলেন, এটা নিছক ভোট দেওয়ার নির্বাচন নয়, এটা গণতন্ত্র বাঁচানোর নির্বাচন।

আরজেডির নেতা তেজস্বী যাদব বলেন, ‘আমার পরিবারের এমন একজনও নেই, যার বিরুদ্ধে কোনো মামলা ওরা করেনি। আমরা কিন্তু ভয় পাই না।’

মেহবুবা মুফতি বলেন, স্বৈরতন্ত্রের স্বরূপ দেখতে হলে কাশ্মীরে আসতে হবে। আইন কী, কানুন কী, গণতন্ত্র কী—আমরা জানি না। জম্মু-কাশ্মীর বিজেপির স্বৈরাচার ও যথেচ্ছাচারের গবেষণাগার।

জনসভায় উপস্থিত ছিলেনন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশসহ দিল্লির শীর্ষ নেতারা।

শরিক নেতাদের মধ্যে হাজির ছিলেন না শুধু দুজন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে তিরুচি শিবা ও ডেরেক ও’ব্রায়েন। জম্মু-কাশ্মীর থেকে এসেছিলেন ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলবন্ত সিং মান, এনসিপির শারদ পাওয়ার, শিবসেনার উদ্ধব ঠাকরে ও সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপিআইয়ের ডি রাজা, সিপিআইএমএলের দীপংকর ভট্টাচার্য এবং দিল্লির আম আদমি পার্টির মন্ত্রীরা।

Hot this week

মেঘালয়ে জাতিগত হিংসা: মসজিদে আগুন, ভাঙ্গা হলো একাধিক মুসলিম দোকান! স্থগিত GHADC নির্বাচন

মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার জেরে...

এলপিজি গ্যাসের দাম বৃদি নিয়ে মোদিকে সমালোচনা করায় বরখাস্ত হলেন মধ্যপ্রদেশের এক শিক্ষক!

মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করে ভিডিও বানানোর অভিযোগে...

বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই অস্বাভাবিক তৎপরতার মধ্যে প্রশাসনিক রদবদল

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরপরই প্রশাসনে বড় ধরনের...

“যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে জীবিত থাকলে খুঁজে বের করে হত্যা করা হবে”: হুঁশিয়ারি দিল ইরানের সামরিক সংগঠন

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ঘিরে নতুন করে...

Topics

আর কয়েক ঘণ্টার মধ্যেই ২৬ এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে সিপিএম

আসন্ন নির্বাচনের আগে আজই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ...

বেজে গেল ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা! দু’ দফায় নির্বাচন করিয়ে কি হিংসা রুখতে সক্ষম হবে কমিশন?

ভারতের পাঁচটি অঞ্চলে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন...

Related Articles

Popular Categories