Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

ভোট না মেটা পর্যন্ত আয়করসংক্রান্ত হয়রানি থেকে মুক্ত কংগ্রেস

ভোট না মেটা পর্যন্ত আয়করসংক্রান্ত দাবিতে কংগ্রেসকে হয়রান হতে হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রীম কোর্ট।

সোমবার আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভোট না মেটা পর্যন্ত কোন বকেয়া আদায় করা হবে না।  আদালত আয়কর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন ২৪ জুলাই।

এর আগে আয়কর বিভাগের কাছ থেকে একের পর এক নোটিশ পেয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিল কংগ্রেস। তাদের অভিযোগ, আয়কর বিভাগ পুরোনো বকেয়াসহ মোট ৩ হাজার ৫৬৭ কোটি রুপি আদায়ে তাদের নোটিশ পাঠিয়েছে। বেশ কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করেছে।

রোববার দিল্লিতে রামলীলা ময়দানের জনসভায় এ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন,  বিজেপির এই ব্যবস্থা ‘ট্যাক্স টেররিজম। বিজেপি এটা করছে, যাতে কংগ্রেস এই ভোটে অর্থ না পেয়ে বেসামাল হয়ে পড়ে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories