Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মালয়েশিয়ায় মাদকসহ ধরা পড়েছে বাংলাদেশী নাগরিকঃ

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্কঃ

মাদক নিয়ন্ত্রণের অপরাধ তদন্ত বিভাগের অভিযানে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়ায় ৮ লাখ রিঙ্গিতের মাদকসহ তিনজনকে আটক করেছে দেশটির স্থানীয় পুলিশ। যার পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। দেশটির পুলিশ জানিয়েছে, আটক তিন জনের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে।
গত বৃহস্পতিবার মাদকসহ ধরা পড়ে এবং বিষয়টি ২৩ জুন গত সোমবার নিশ্চিত করেন সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সেতিমান। এই মাদক গুলো ‘খাদ্যসামগ্রী’ বলে আমদানি করছিল এই সিন্ডিকেট দল। সবুজ রঙের চায়ের প্যাকেটে এগুলো পাচার করা হচ্ছিলো। মাদকগুলো সেখান থেকে ক্লাং ভেলী মার্কেটের উদ্দেশ্যে নেয়া হচ্ছিলো বলে পুলিশের ধারণা।
আটককৃতদের ইউরিন পরীক্ষা করা হলে দুইজনের মধ্যে ড্রাগ পজিটিভ রিপোর্ট।
আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সানওয়ে সিটি এলাকায় অভিযান চালিয়ে ২০ প্যাকেট সায়বু (মাদক) যার ওজন ২১ কেজির বেশি মাদক উদ্ধার করা হয় বলে জানান তিনি।
উক্ত অভিযানে তিন জনকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ১০ হাজার মালয় রিংগিত ও ২টি প্রাইভেট কার জব্দ করা হয়।
দেশটির পুলিশ জানিয়েছে, দেশটির মাদক প্রতিরোধ আইন অনুযায়ী আটকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories