Sunday, June 7, 2026
28.8 C
Kolkata

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই: রাজনাথ সিং

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রোববার (২১ এপ্রিল) মুর্শিদাবাদের জলঙ্গিতে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গের মাটি ভারতের সংস্কৃতির জাগরণের একটি কেন্দ্র। বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীত লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর, যারা বাংলার এই পবিত্র মাটিতেই জন্ম নিয়েছিলেন। আপনারা সকলেই জানেন বাংলার একটি সুন্দর ঐতিহ্যশালী ইতিহাস আছে। চৈতন্য মহাপ্রভু, রাজা রামমোহন রায় এবং ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিরা এই পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জি-র মতো রাষ্ট্রবাদী ব্যক্তিরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ।

সন্দেশখালীর ঘটনা তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে একজন নারী মুখ্যমন্ত্রী আছেন, তিনি থাকতেও সেখানে সন্দেশখালীর মতো একটা জঘন্য ঘটনা ঘটেছে। একবার ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করে পশ্চিমবঙ্গের সরকারে নিয়ে আসুন, তারপর আমরা দেখবো কি করে সন্দেশখালীর মতো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে।

এনআরসি ও সিএএ নিয়ে বলতে গিয়ে রাজনাথ বলেন, বাংলাদেশ ও পাকিস্তান থেকে যারা ভারতে আশ্রয় নিয়েছিলেন। তাদের জন্য আমরা সংশোধিত নাগরিকত্ব আইন বানিয়েছি। আর মমতা দিদি বলছে এই আইন আমরা পশ্চিমবঙ্গে কার্যকর হতে দেবো না। এবার আমরা বলতে চাই, মমতা দিদি আপনি পশ্চিমবঙ্গ সরকার থেকে চলে যাচ্ছেন, আর ভারতীয় জনতা পার্টির সরকার এখানে তৈরি হবে। আমরা সংশোধিত নাগরিকত্ব আইন পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করবো। কেউ রুখতে পারবে না।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories