একনায়কতন্ত্রের খপ্পর থেকে গণতন্ত্রকে রক্ষা করতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুরু হওয়ার পরই ভোটারদের এই আহ্বান জানান তিনি।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি কোন সাধারণ নির্বাচন নয়। কোন কৌশলেই প্রভাবিত হওয়া যাবে না। ভোটের বোতামে চাপ দেওয়ার আগে সবার সংবিধানের কথা ভাবতে হবে।
গণতন্ত্রকে স্বৈরাচারের কবল থেকে রক্ষা করার জন্য এই নির্বাচন উল্লেখ করেন তিনি।
এক্স পোস্টে তিনি বলেন, এমন একটি ভবিষ্যৎ কল্পনা করুন যেখানে ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং স্বাধীনতা নিশ্চিত করা যাবে। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা ও দূরত্ব দূর করে ভোট দিন। গণতন্ত্রের জন্য এই আন্দোলনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই।


