Tuesday, June 9, 2026
31.4 C
Kolkata

গাজায় নিহত মায়ের পেট থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ইসরায়েলি বিমান হামলায় নিহত এক নারীর গর্ভ থেকে প্রসব করা কন্যাশিশুটি জন্মের মাত্র কয়েক দিন পরেই মারা গেছে। শিশুটিকে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গাজার একটি হাসপাতালে জন্মের পর ওই শিশুটির নাম রাখা হয়েছিল সাবরিন আল-রুহ।

শিশুটির মা সাবরিন আল-সাকানি (আল-শেখ) শনিবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফাতে ইসরায়েলি হামলায় নিহত হন।

এর আগে গত রোববার মধ্যরাতে রাফার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু সাবরিন আল-সাকানিকে মায়ের পেট থেকে জীবিত উদ্ধার করেন চিকিৎসকরা। সে সময় তাকে অন্য শিশুদের সঙ্গে ইনকিউবেটরে। তার কোমরে একটি টেপ বেঁধে লেখা হয় ‘শহীদ সাবরিন আল-সাকানির সন্তান।’

জন্মের পরই চিকিৎসকেরা জানিয়েছিলেন শিশুটির অবস্থা গুরুতর। ১ দশমিক ৪ কেজি ওজনের এই শিশু অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় তার শ্বাসপ্রশ্বাসে মারাত্মক সমস্যা ছিল। হাসপাতালে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories