Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা

হেলিকপ্টারের সিটে বসার সময় পড়ে গিয়ে চোট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শনিবার লোকসভা ভোটের প্রচারসভায় যোগ দিতে দুর্গাপুর থেকে হেলিকপ্টারে চড়ে আসানসোলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা। তার পেছনে কিছু দূরেই হাঁটছেন ইন্দ্রনীল সেন। মমতা সিঁড়ি ধরে উঠছিলেন। ধীরে ধীরে হেঁটে ভেতরে প্রবেশও করেন। কিন্তু আসনের সামনে পৌঁছে হঠাৎই তার হাত ফসকে যায়। তাতেই পড়ে যান তিনি। মুখ্যমন্ত্রীর দেহরক্ষীকে দেখা যায় ব্যস্ত হয়ে এগিয়ে যেতে। নিচু হয়ে মমতাকে উঠতে সাহায্য করতেও দেখা যায় তাকে।

এর আগে বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পেয়েছিলেন তিনি। ১৪ মার্চ সেই ঘটনার পর মমতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেলাইও করাতে হয় ক্ষতস্থানে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories