Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

মণিপুরে জঙ্গি হামলায় আধা সামরিক বাহিনীর ২ সদস্য নিহত

মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায়  জঙ্গি হামলায়  শুক্রবার দিবাগত রাতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় সিআরপিএফের আরও দুই সদস্য আহত হয়েছেন। দ্বিতীয় দফায় একটি আসনে ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই এ ঘটনা ঘটে।

রাজ্য পুলিশ জানিয়েছে, নারানসিনায় ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের শিবির লক্ষ্য করে এ হামলা চালায় জঙ্গিরা। পাহাড়ের ওপর থেকে নির্বিচার গুলি চালায় তারা। জঙ্গিরা শিবির লক্ষ্য করে রাত সাড়ে ১২টার দিকে গোলাগুলি শুরু হয়ে প্রায় আড়াইটা পর্যন্ত চলে। জঙ্গিরাও বোমাও নিক্ষেপ করেছিল। এর মধ্যে একটি সিআরপিএফের ১২৮ ব্যাটালিয়নের ফাঁড়িতে এসে পড়ে। সেটি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাব–ইন্সপেক্টর (এসআই) এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories