Sunday, October 25, 2026
24 C
Kolkata

এয়ারপোর্টে কনস্টেবল আমার মুখে আঘাত করেছে, হেনস্তা করেছে: কঙ্গনা

বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে সিআইএসএফের এক কনস্টেবল বিজেপির সদ্য নির্বাচিত সাংসদ কঙ্গনার মুখে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে।

লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নির্বাচিত হওয়ার পরদিনই বিমানবন্দরে হেনস্তা হলেন তিনি।

কঙ্গনা  বলেন, ‘একজন সিআইএসএফ কর্মী আমার মুখে আঘাত করেছিল এবং গালাগালি করেছিল। আমি যখন জিজ্ঞেস করলাম কেন তিনি এমন করলেন, তিনি বললেন তিনি কৃষকদের বিক্ষোভকে সমর্থন করেছেন। আমি নিরাপদে আছি। তবে আমি পাঞ্জাবে ক্রমাগত বাড়তে থাকা চরমপন্থা এবং সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন।’

ঘটনা তদন্তে সিআইএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্যম লোকসভা নির্বাচনে মান্ডি আসন থেকে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে হারিয়ে জয় পেয়েছেন কঙ্গনা। তিনি মোট ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories