Saturday, October 24, 2026
30 C
Kolkata

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে  প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ (ভিসিওএএস) পদে রয়েছেন দ্বিবেদী। তিনি জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন।

জেনারেল পান্ডে আগামী ৩০ জুন অবসর নেবেন। ওই দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে ১৫ ফেব্রুয়ারি ভিসিওএএস পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। চার মাসের মধ্যেই তার পদোন্নতি হলো।

দ্বিবেদী। ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন ।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির সাবেক এই কর্মকর্তা অতীতে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ এবং ডিরেক্টর জেনারেল অব ইনফ্যান্ট্রির মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Topics

Related Articles

Popular Categories