Saturday, October 24, 2026
25 C
Kolkata

মোদির এনডিএর লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন: রাহুল

লোকসভা ভোটের ফল এতটাই নড়বড়ে যে নবগঠিত সরকার তুচ্ছাতিতুচ্ছ যেকোনো ঘটনায় পড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তিনি বলেছেন, কোনো একটি দল এপাশ থেকে ওপাশে গেলেই সরকার পড়ে যেতে পারে। মোদির এনডিএর লোকজন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান তিনি।

কংগ্রেস নেতা বলেন, নতুন জোট সরকারকে খুবই দেখেশুনে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে চলতে হবে। কারণ, ২০১৪ ও ২০১৯ সালে মোদি সরকারের ক্ষেত্রে যা সহজ ছিল, এবারের পরিস্থিতি তেমন নয়।

রাহুল বলেছেন, ২০১৪ ও ২০১৯ সালে যে প্রচারকাজ করেছে, এবার তা ব্যর্থ। তাঁর কথায়, যে দলটা ১০ বছর ধরে শুধু অযোধ্যা অযোধ্যা করে গেছে, তারা সেই অযোধ্যাতেই হেরে গেল! কারণ, ধর্মীয় ঘৃণা ছড়ানোর মধ্য দিয়ে রাজত্ব করার যে মৌলিক কাঠামো বিজেপি অবলম্বন করে এসেছে, তা চুরচুর করে ভেঙে পড়েছে।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories