Friday, October 23, 2026
31 C
Kolkata

জিপের সামনে রক্তাক্ত ফিলিস্তিনিকে বেঁধে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী

ইসরায়েলের সামরিক বাহিনীর চলন্ত জিপের বনেটের ওপর আহত এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও নিয়ে সমালোচনার ঝড় উঠেছে পুরো বিশ্বজুড়ে।

এরপরেই ভিডিওটির বিষয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ভিডিওটির সত্যতা নিশ্চিত করে আইডিএফ জানায়, পশ্চিম তীরের জেনিন শহরে সেনা অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। ওই ফিলিস্তিনি অভিযান চলাকালে আহত হন। আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রটোকল ভেঙেছে বলে জানায় আইডিএফ।

এদিকে ওই ফিলিস্তিনির পরিবারের দাবি , তাঁরা একটি অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। এ সময় সেনাবাহিনী তাঁকে ধরে জিপের বনেটের (ইঞ্জিনের ওপরের অংশ) ওপর বেঁধে রাখে। এরপর গাড়িটি চালিয়ে চলে যায়।

ওই ফিলিস্তিনির নাম মুজাহেদ আজমি। তাকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে বলেছে আইডিএফ।

Hot this week

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু! দায় সাধারণ মানুষেরই, দাবি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর...

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Related Articles

Popular Categories