Friday, July 24, 2026
28.4 C
Kolkata

‘বিধানসভায় আসুন, আপনার কাছেই শপথ নেব’, ফের রাজ্যপালকে চিঠি দুই বিধায়কের

উপনির্বাচনে নির্বাচিত দুই বিধায়কের শপথ জট কাটছে না কোনভাবেই। রাজ্যপালের সি ভি আনন্দ বোসের নির্দেশ শপথ নিতে হবে রাজভবনেই। এদিকে  বিধানসভায় শপথ নিতে নাছোড় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন।

মঙ্গলবার দুপুরে বিধানসভায় হাজির হয়ে দুজনেই স্পিকারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ফের রাজভবনরে চিঠি দেন ভগবানগোলা এবং বরানগরের বিধায়ক।

তাঁদের আর্জি, “আমাদের আর্জি একটু ভেবে দেখুন। এই বিধানসভার গরিমার কথা আমরা জানি। আমাদের ইচ্ছা এখানে শপথ পড়ি। আপনিই আসুন বিধানসভায়। আমরা আপনার কাছেই শপথ গ্রহণ করব।”

সায়ন্তিকার কথায়,”প্রথম চিঠিতে রাজ্যপাল বলেছিলেন, রাজভবনে এসে শপথ নিন। কিন্তু কার কাছে শপথ নেব তা বলা ছিল না। বিধানসভাকেও কিছু জানানো হয়নি। ফলে কার কাছে গিয়ে শপথ নেব, সেটা বুঝতে পারিনি। আসলে সকলেরই তো কিছু আশা, স্বপ্ন থাকে। তাই আমাদের আর্জি, উনি (রাজ্যপাল) বিধানসভা এসে আমাদের শপথ পাঠ করান। বিধানসভার একটা ঐতিহ্য, গরিমা আছে। আমাদের তো অধ্যক্ষের অধীনেই কাজ করতে হবে এই বিধানসভায়। তাহলেই এখানেই শপথ নিলে ভালো হয়। শপথ না নিলে বিধায়ক হিসেবে কাজ শুরু করতে পারছি না। এখন মনে হচ্ছে, মানুষের ভোটে নির্বাচিত হয়েই বোধহয় ভুল করে ফেলেছি!”

বিষয়টি নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, “বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উপনির্বাচনে জিতে আসা দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে এত জটিলতা কেন তৈরি করা হচ্ছে, কে জানে! বি আর আম্বেদকর নিজের বক্তব্যে বলেছিলেন, উপনির্বাচনে জিতলে সেই বিধায়কদের শপথবাক্য স্পিকারই পাঠ করাতে পারেন।”

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories