লোকসভায় বিরোধীদলীয় নেতা ঘোষণা করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। মঙ্গলবার রাতে এই ঘোষণা দেয় কংগ্রেস।
এর আগে শনিবার দল থেকে সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকেএই পদে মনোনয়ন দেওয়া হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত জানানো হলো।
এর আগের ২০১৪ সাল থেকে লোকসভা বিরোধীদলীয় নেতাশূন্য ছিল। কারণ বিরোধী নেতা হওয়ার জন্য কোনো একক দলকে মোট ৫৪৩ আসনের অন্তত ১০ শতাংশ পেতে হয়। গত দুই লোকসভার নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি।


