Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

জন্মের আগেই মৃত্যু শয্যা!উলুবেরিয়া থানার পুলিশ অফিসারের ভাইয়ের তাণ্ডবে, নষ্ট হল মহিলা আইনজীবীর গর্ভস্থ ভ্রূণ

জন্মের আগেই মৃত্যু শয্যা, মা এমনটা কেন হল? ওই গর্ভস্থ সন্তানটি হয়তো আজ সকলের অলক্ষে নিজের মাকে এই প্রশ্নটাই করছে।

গত শনিবার কোটা ভারতবর্ষ হোলির রঙে রাঙিয়েছিল। এমনই এক উৎসবমুখর দুপুরে রিয়া সরকার নামক এক আইনজীবী বর্ধমান কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় ঘটল এক নারকীয় হত্যা। অভিযোগ, হঠাৎ করেই একটি বাইক এসে ধাক্কা মারে রিয়া সরকারকে। ঘটনার পর আইনজীবী রিয়া সরকার বাইক চালককে সচেতন হয়ে গাড়ি চালানোর পরামর্শ দেয়। এমন সময় পাশ থেকে আরেকটি বাইক এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। সূত্র মারফত্‍ জানা যাচ্ছে পুলিশ লেখা এই বাইক থেকে নেমে আসে এক ব্যক্তি। যে প্রাথমিকভাবে নিজেকে বর্ধমান থানার পুলিশ বলে পরিচয় দেয়। এরপর শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। ঘটনার প্রতিবাদ করায় মহিলা সহ তার স্বামীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গর্ভবতী রিয়ার পেটে অনবরত লাথি মারায়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় সে। শুরু হয় রক্তপাত। নষ্ট হয়, রিয়ার গর্ভস্থ ভ্রূণ। স্থানীয় মানুষ সহ আত্মীয়রা বাঁচাতে এলে বাঁশ দিয়ে আক্রমণ করে দুষ্কৃতীরা। সূত্রে খবর, ঘটনায় উপস্থিত দুষ্কৃতির বাইকের নম্বর ছিল, ডব্লুবি ৪২ বিসি ১৬১৬।

ঘটনার পর রিয়ার স্বামী, রিয়া এবং পরিবারের লোককে নিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করতে পৌঁছায়। রক্তাক্ত রিয়াকে দেখেও বর্ধমান থানায় কর্তব্যরত অফিসার অভিযোগ নিতে অনাগ্রহ দেখায়। সূত্র মারফত্‍জানা যাচ্ছে, এই ঘটনার মূলে থাকা দুষ্কৃতী আদতে উলুবেরিয়া থানায় কর্তব্যরত অফিসারের ভাই। মহিলা আইনজীবী রিয়া সরকার বর্ধমান হাসপাতালে চিকিৎসা করতে গেলে, তাকে বেশ কিছু খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories