Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সুপ্রিম কোর্টের কড়া রায়ে ২৫৭৫২ জনের চাকরি বাতিল হলেও,চাকরি গেলনা ক্যান্সার আক্রান্ত সোমা দাসের 

২০১৬ সালের এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রায় দিয়েছে। এই রায়ের ফলে ২৫,৭৫২ জনের চাকরি বাতিল করা হয়েছে, তবে একটি বিশেষ ব্যতিক্রম হলো ক্যানসার আক্রান্ত শিক্ষিকা সোমা দাস। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে জানিয়েছে, “মানবিক কারণে” সোমা দাসের চাকরি বাতিল করা হবে না।

সোমা দাস রায়ের পর বলেন, “আমি কখনও চাইনি আমার চাকরি থাকুক, বাকিদের চলে যাক। এই রায় আমার কাছে অনভিপ্রেত।” তিনি আরও বলেন, সরকার ও কমিশনের গাফিলতির কারণে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সোমা ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন এবং মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি। ২০১৯ সালে ক্যানসার ধরা পড়ে। অসুস্থ অবস্থাতেও তিনি চাকরির দাবিতে কলকাতায় ধর্ণা দেন। তার সাহসিকতার কারণে আদালত তার চাকরি নিশ্চিত করে বীরভূমের নলহাটি-১ ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসাবে সোমাকে নিয়োগ করা হয়।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories