Saturday, September 5, 2026
30 C
Kolkata

আবারও করোনার থাবা! দেশে আক্রান্ত চার হাজার ছাড়াল, কলকাতায় প্রথম মৃত্যু

করোনা যেন আবারও ফিরছে নতুন রূপে। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত সময়টা ছিল যেন দুঃস্বপ্ন,কেউ হারিয়েছেন আপনজন, কেউ কাজ, কেউ হারিয়েছেন জীবনের স্বাভাবিক গতি। আবারও সেই আতঙ্ক ফিরছে দেশে।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, সোমবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। এক দিনে মারা গেছেন ৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭। নতুন করে ২৪ ঘণ্টায় ৪১ জন আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। রাজ্যে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩৭২। জানা গিয়েছে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় দিল্লির পরেই রয়েছে পশ্চিমবঙ্গ যা নিয়ে চিন্তা বাড়ছে স্বাস্থ্য আধিকারিকদের।

ইতিমধ্যেই রাজ্যে করোনাই প্রথম মৃত্যু কলকাতার বুকে। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছরের এক মহিলা। প্রায় এক সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন, শেষ ৫ দিন ছিলেন ভেন্টিলেশনে। রবিবার তার মৃত্যু হয়। জানা গিয়েছে ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে, করোনার পাশাপাশি ওই মহিলার হৃদযন্ত্র ও কিডনির সমস্যাও ছিল। মৃত্যু হয়েছে সেপটিক শকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories