Saturday, September 5, 2026
28 C
Kolkata

জেল থেকে বেরিয়ে প্রতিশোধ স্পৃহাপাঁচ লক্ষ টাকা না দেওয়ায় গাছে বেঁধে মার ব্যবসায়ীকে

পাঁচ লক্ষ টাকা তোলা দিতে অস্বীকার করায় কাঁঠাল গাছে বেঁধে রহিম বিশ্বাস নামক এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ সামনে আসছে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার হতেখানি বাঙ্গালী পাড়া এলাকায়। আক্রান্ত ব্যবসায়ী রহিম বিশ্বাস অভিযোগ করেছেন, তাকে ২০২২ সালে কালিয়াচক এলাকার ত্রাস জহুরুল খান অপহরণ করে। পুলিশের তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী রহিম বিশ্বাসকে। অপহরণের অপরাধে গ্রেপ্তার করা হয় জহুরুল খানকে।

কয়েক মাস হল জেল থেকে বেলে ছাড়া পেয়েছে জহুরুল খান। এলাকায় ফিরতেই আবার সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ জানাচ্ছে এলাকাবাসীরা। পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও অপহরণের মামলা প্রত্যাহার করার জন্য, ব্যবসায়ী রহিম বিশ্বাসকে চাপ সৃষ্টি করেছিল জহুরুল খান। দাবি না মানায় কাঁঠাল গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয় রহিম বিশ্বাসকে। কোন মতে রহিম সেখান থেকে পালিয়ে বাড়ি ফেরে। আতঙ্কের জেরে রহিম বিশ্বাস ও তার পরিবারকে বাড়িছাড়া হতে হয়েছে।

ঘটনা প্রসঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ড জানান, “আমরা পুলিস সুপারকে অনুরোধ করব যাতে এই মামলায় যথাযত ব্যবস্থা গ্রহণ করে। আর পুলিস ব্যবস্থা না নিলে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানাব।”

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories