Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

যুদ্ধে প্রত্যক্ষ হস্তক্ষেপ করেও, কেন যুদ্ধ বিরতি চাইছে আমেরিকা?খামেনিকে কি ভয় পেলো তথাকথিত বিশ্বের সর্বশক্তিশালী নেতা ডোনাল্ড ট্রাম্প? প্রশ্ন নানান মহলে

নাতাঞ্জ, ইস্পাহান, ফোরদা মূলত ইরানের এই তিন পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। হামলার পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা সফলভাবে সংগঠিত হয়েছে। ইরান ইসরাইল যুদ্ধে নাক গলিয়েও এখন পিছু হটতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কারণ কি?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহাওয়া ক্রমশ বেড়েই চলেছে। রাতের অন্ধকারে আমেরিকাকে কড়া জবাব দিল ইরান। কাতারে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি, আল-উদেইদকে লক্ষ্য করে গভীর রাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পড়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে মার্কিনহানার যোগ্য জবাব দিতে এই হামলা চালানো হয়।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, “ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার উপর হামলা করলে ইরান কখনোই চুপ থাকবে না। আল-উদেইদকে লক্ষ্য করে ইরানের এই হামলা কখনোই কাতার বা কাতারের জনগণের উপর নয়। কাতারে আবাসিক এলাকাগুলি থেকে অনেক দূরে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।”

যদিও কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আকাশেই ইরানের নিক্ষেপে করা ক্ষেপণাস্ত্র গুলি ধ্বংশ করা হয়েছে।

ইরান ইসরাইল যুদ্ধে হস্তক্ষেপ করেও বর্তমানে যুদ্ধ থেকে পিছ পা হোটতে চাইছে বিশ্বের তথাকথিত সর্ববৃহৎ শক্তি আমেরিকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কি ভয় পেলো তথাকথিত বিশ্বের সর্বশক্তিশালী নেতা ডোনাল্ড ট্রাম্প? প্রশ্ন নানান মহলে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories