Saturday, September 5, 2026
30 C
Kolkata

ফের রেল দুর্ঘটনা! চলন্ত ট্রেনে হঠাৎ আগুন, ধোঁয়ায় ছড়ালো চাঞ্চল্য

বৃহস্পতিবার কর্ণাটকের রামনগরে আবার এক রেল সফরে দুর্ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। বেঙ্গালুরু দক্ষিণ জেলার চান্নাপটনার কাছে চলন্ত হামসফর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে দুপুর ১১টা ২০ মিনিটে। ট্রেনটি চান্নাপটনা স্টেশন পার হওয়ার চার মিনিট পর, লোকোপাইলট ধোঁয়া ও আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে তিনি কন্ট্রোল রুমে খবর দেন। রেল পুলিশের সাহায্যে অগ্নিনির্বাপক দল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কারোর আহত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি।

জানা গিয়েছে, যে ইঞ্জিনে আগুন লাগে, সেটিকে ট্রেন থেকে আলাদা করা হয়। এরপর ১১টা ৫৫ মিনিটে একটি রিলিফ ইঞ্জিন এনে ট্রেনে যুক্ত করা হয়। দুপুর ১২টা ২৮ মিনিটে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। তবে আগুনের কারণে ট্রেনের যাত্রায় প্রায় তিন ঘণ্টা দেরি হয়। এটি বিকেল ৩টে ৩৫ মিনিটে বেঙ্গালুরু স্টেশনে পৌঁছায়, যেখানে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল দুপুর ১২টা ১৫ মিনিট।

রেল সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারণ প্রযুক্তিগত ত্রুটি। ক্ষয়ক্ষতি না হলেও, এই ধরনের ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। করমণ্ডল, দিল্লি-কামাখ্যা বা হাওড়া-মুম্বই মেলের মত দুর্ঘটনা মানুষকে রেল সফরে সুরক্ষার কথা বারবার ভাবতে বাধ্য করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories