Friday, March 6, 2026
32.6 C
Kolkata

বাংলাভাষী মুসলিমদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে আটক ও নির্যাতন! দিল্লি পুলিশের বিরুদ্ধে চরম হেনস্তার অভিযোগ

গত ২৫ জুন, দিল্লি পুলিশের একটি দল হরিয়ানার ঝাজ্জর জেলার এক ইটভাটায় অভিযান চালিয়ে সাতজন মুসলিম শ্রমিককে গ্রেফতার করে। অভিযুক্তরা সবাই বাংলাভাষী এবং পশ্চিমবঙ্গ থেকে কর্মসূত্রে সেখানে গিয়েছিলেন। জানা গিয়েছে, মিথ্যা অভিযোগে তাদের অবৈধ বাংলাদেশি বলে ধরে নিয়ে গিয়ে পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ ও ৬ বছরের শিশু পর্যন্ত ছিল বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়ে দ্রুত সবাইকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ২০১৫ সালের ভারত-বাংলাদেশ ‘ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট’-এর মাধ্যমে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তারা পূর্বতন বাংলাদেশি এনক্লেভ থেকে ভারতে স্থানান্তরিত হন। কিন্তু পুনর্বাসন না পাওয়ায় তারা জীবিকা নির্বাহের জন্য দেশের বিভিন্ন প্রান্তে কাজ খুঁজতে বাধ্য হন।

জানা গিয়েছে, দিল্লি পুলিশের হাতে আটক থাকা অবস্থায় এক পরিযায়ী শ্রমিক, জহিরুল মিয়াকে ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।বর্তমানে অনেকেই এখনো পুলিশ হেফাজতে, পর্যাপ্ত খাবার, চিকিৎসা বা আইনী সহায়তা ছাড়াই রয়েছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories