Saturday, September 5, 2026
30 C
Kolkata

তফসিলি জাতি-উপজাতি ও অনগ্রসর শ্রেনীর জন্য সংরক্ষিত অধ্যাপক পদে নিয়োগ শূন্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এসডিপিআইয়ের তীব্র অভিযোগ

দেশজুড়ে এসসিটি, এসসি ও ওবিসিদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিপিআই) জাতীয় সহ-সভাপতি বিএম কাম্বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে সংরক্ষিত অধ্যাপক পদের বড় অংশ খালি থাকাটা সাংবিধানিক এবং সামাজিক ন্যায়বিচারের উলংঘন।

সরকারি তথ্য অনুযায়ী, ওবিসি বিভাগের ৮০ শতাংশ, এসটি বিভাগের ৮৩ শতাংশ এবং এসসি বিভাগের ৬৪ শতাংশ অধ্যাপক পদ খালি আছে। অন্যদিকে সাধারণ শ্রেণির অধ্যাপক পদের মাত্র ৩৯ শতাংশ শূন্য। এই তথ্য থেকে বোঝা যায় কেন্দ্র সরকার সংরক্ষণ আইন ও সমতার নীতির প্রতি অবহেলা করছে এবং কাঠামোগত বৈষম্য দেখা যাচ্ছে। বিএম কাম্বলে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, খালি পদগুলি পূরণ করে সরকারকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। এই পদগুলি দ্রুত পূরণ করা না হলে সমাজে বৈষম্য আরও গভীর হবে বলে জানান কাম্বলে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories