Saturday, September 5, 2026
30 C
Kolkata

টানা বৃষ্টিতে জলে ডুবল বনগাঁ, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ

টানা বৃষ্টির ফলে উত্তর ২৪ পরগণার সীমান্ত শহর বনগাঁর ২২টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা যায়। ইছামতি নদীর পাশের ৬ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু নগর, তাঁবু কলোনি এবং কালী কলোনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান, ইছামতি নদীর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নদীর জল লোকালয়ে ঢুকে পড়েছে।

প্রায় ৫ হাজার মানুষকে বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ৪০০ জনকে উদ্ধার করে রাখা হয়েছে বনগাঁ কলেজ মহিলা হস্টেল ও নিউ বনগাঁ বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১২ ঘণ্টা ধরে টানা বৃষ্টিতে বহু এলাকা ৪ ফুটের বেশি জলের নিচে ডুবে গেছে। ১, ৬, ১১, ১৯, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে জানায় বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories