Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের ফলে মৃত ৬১০ জন নাগরিক, আহত সংখ্যা প্রায় ১৩০০

ভয়াবহ ভূমিকম্পের জেরে বিধ্বস্ত আফগানিস্তান। সোমবার রাত ১২টা ৪৭ মিনিট নাগাদ দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে এই কম্পন অনুভূত হয়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬। এর মূলকেন্দ্র ছিল জালালাবাদ শহরের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। আফগানিস্তানের কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। নুরগাল, চৌকি এবং ওয়াতাপুর মূলত এই তিনটি গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত অন্তত ৬১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১৩০০ জন।

প্রথম কম্পনের ২০ মিনিট পর আবারও একটি কম্পন অনুভূত হয়। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৪.৫ এবং এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এতে আরও ২৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের ফলে বহু বাড়িঘর ভেঙে পড়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এই কম্পনের প্রভাব পড়েছে পাকিস্তান ও ভারতের কিছু অংশেও। দিল্লি ও আশেপাশের এলাকায় রাতের অন্ধকারে জোরালো কম্পন অনুভূত হয়। আতঙ্কে বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। বিজ্ঞানীদের মতে, ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মধ্যে ধাক্কার ফলেই এই ধরনের ভূমিকম্প ঘন ঘন হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories