Sunday, September 6, 2026
28 C
Kolkata

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসে মৃত্যু রহস্য, পুকুর থেকে উদ্ধার ইংরেজি বিভাগের ছাত্রীর দেহ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে ড্রামা ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে গান-বাজনা চলছিল। গৌর দাস বাউল ও তার দল পারফর্ম করছিলেন বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং প্রাক্তনরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

ঠিক সেই সময়, রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ, এক পড়ুয়ার চোখে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়নের রুমের পাশে পুকুরে কেউ ভেসে আছে। ছাত্র ছাত্রীরা তৎক্ষণাৎ ছুটে যান এবং অচৈতন্য অবস্থায় এক তরুণীকে পুকুর থেকে তুলে আনেন। পরে জানা যায়, তিনি ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী, নাম অনামিকা মণ্ডল। পুকুর থেকে তোলার পর পড়ুয়ারা অনেকক্ষণ ধরে সিপিআর এবং জল বার করার চেষ্টা করেন। পরে অনামিকাকে নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এমনটাই জানা গিয়েছে। মৃতা কিভাবে পুকুরে পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের একাংশের মতে, যেহেতু তখন মাইক বাজছিল এবং সবাই ব্যস্ত ছিল অনুষ্ঠানের কাজে তাই অনামিকা যদি সাহায্যের জন্য চিৎকারও করে থাকেন, তা হয়তো কেউ শুনতে পাননি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories