Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা সংকটে: ৩.৭ শতাংশ মামলাতেই মিলেছে বিচার

“সব তিলোত্তমার বিচার চাই”—এই স্লোগানে এখন গর্জে উঠেছিল গোটা পশ্চিমবঙ্গ। আরজি কর হাসপাতালে তরুণী ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই এই দাবিতে উত্তাল রাজ্যের গ্রাম থেকে শহর। কিন্তু বাস্তবে বিচার কতটা হচ্ছে? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র সদ্য প্রকাশিত রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে মহিলাদের উপর আক্রমণের মাত্র ৩.৭ শতাংশ মামলাতেই দোষীরা সাজা পেয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এনসিআরবি জানায়, ২০২৩ সালে মহিলাদের বিরুদ্ধে আক্রমণের ৩,৮৮,৫৫৭টি মামলা আদালতে গিয়েছে। এর মধ্যে বিচার সম্পূর্ণ হয়েছে মাত্র ১৯,৯৫৩টি ঘটনায়, যা মোটের ওপর মাত্র ৫.১ শতাংশ। আরও ভয়াবহ তথ্য, এর মধ্যে মাত্র ৭৪৮টি ঘটনায় অপরাধীরা দোষী সাব্যস্ত হয়েছে। ফলে মহিলাদের বিরুদ্ধে অপরাধে সাজা পাওয়ার হার দাঁড়িয়েছে ৩.৭ শতাংশে, যা দেশের মধ্যে সবচেয়ে কম।

সিপিআই (এম)-এর সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই ঘটনাটি কেন্দ্র করে বলেন, “এই কনভিকশন রেটই প্রমাণ করছে পুলিশ ও প্রশাসন কাদের স্বার্থে কাজ করছে। পুলিশ প্রমাণ সংগ্রহে দুর্বল, ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।” রিপোর্টে আরও দেখা যাচ্ছে, শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রেও রাজ্যের চিত্র ভয়াবহ, সাজার হার মাত্র ৮.১ শতাংশ। সবচেয়ে বিতর্কিত তথ্য হলো, রাজ্য সরকার এনসিআরবি-কে জানিয়েছে ২০২৩ সালে ১৮ বছরের নিচে কোনও নাবালিকা ধর্ষিত হননি। কিন্তু একই রিপোর্টে উল্লেখ আছে, ৫ জন তফসিলি জাতিভুক্ত মহিলা ধর্ষিতা হয়েছেন, তাঁদের মধ্যে ১ জনের বয়স ১৮-র কম। ফলে প্রশ্ন উঠছে, রাজ্য সরকার তথ্য গোপন করছে কি না।

রিপোর্টে আরও জানা গেছে, ২০২৩ সালে রাজ্যে মোট ১,৮০,২৭২টি অপরাধের ঘটনা ঘটেছে। এর মধ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ৩৪,৬৯১টি, যা মোট অপরাধের প্রায় ১৯ শতাংশ। ধর্ষণের ঘটনা ঘটেছে ১,১১০টি এবং ধর্ষিতার সংখ্যা ১,১১২ জন। এর মধ্যে ৬৯০ জনের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো অ্যাসিড হামলায় পশ্চিমবঙ্গ দেশের শীর্ষে। গত বছর ৩৪ জন মহিলা অ্যাসিড হামলার শিকার হয়েছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories