Saturday, September 5, 2026
30 C
Kolkata

গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে নতুন করে শুরু পরোক্ষ বৈঠক!

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে ইসরাইল ও হামাসের পরোক্ষ আলোচনা মঙ্গলবার (৭ অক্টোবর) মিশরের শার্ম আল-শেখে আবারও শুরু হয়েছে। আলোচনার মূল লক্ষ্য ছিল গাজা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সহায়তা নির্বিঘ্নে প্রবেশের জন্য কার্যকর একটি প্রক্রিয়া নির্ধারণ করা। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আশাবাদী যে এই আলোচনা গাজার যুদ্ধ ও দুর্ভিক্ষের অবসান ঘটাবে। ইতিমধ্যে কিছু অগ্রগতি হয়েছে।” তিনি আরও জানান, রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গাজায় নিঃশর্ত মানবিক সাহায্য পৌঁছানোর এবং ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে কাঠামো তৈরির আলোচনা চলছে।

আবদেলাত্তি বলেন, এই উদ্যোগ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথকে সুদৃঢ় করবে, যাতে পশ্চিম তীর ও গাজা উপত্যকার ঐক্য পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়।
গাজার মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, সোমবার চার ঘণ্টা ধরে হামাস ও ইসরাইলি প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। সেখানে যুদ্ধবিরতির পথে থাকা বাধাগুলি দূর করার বিষয়ে কথা হয়েছে। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ, বন্দি বিনিময় এবং গাজা পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে। জানা গিয়েছে,ইসরাইল ও যুক্তরাষ্ট্র উভয় দেশেই আশা করা হচ্ছে, রবিবারের মধ্যেই একটি প্রাথমিক সমঝোতা হতে পারে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি অভিযানে গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories