Friday, July 24, 2026
30.4 C
Kolkata

আমফানে ক্ষতিগ্রস্থ সকলকে সাহায্য দিতে হবে, ব্লক উন্নয়ন অফিসে স্মারকলিপি সংখ্যালঘু যুব ফেডারেশনের

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, দেগঙ্গা: আমফান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলকে সরকারি সাহায্য দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সংখ্যালঘু যুব ফেডারেশন দেগঙ্গা ব্লক উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি দিল।

এদিন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ করেন এলাকায় প্রচুর প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ এখনো আর্থিক সাহায্য পাননি। আবার অনেকেই কম ক্ষতিগ্রস্থ ও আর্থিক সাবলম্বী এমন মানুষরা সরকারি সাহায্য পেয়েছেন। ব্লক উন্নয়ন আধিকারিক সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধিদলকে বলেন দেগঙ্গা ব্লকে 2014 জন আর্থিক সহায়তা পেয়েছিলেন। তাদের মধ্যে 30 জন সেই সরকারি সাহায্য ফেরত দিয়েছেন। বিভিন্নভাবে নিরীক্ষণ চলছে। যারা হকদার নন, এমন সকলের কাছ থেকেই টাকা ফেরত নেওয়া হবে এবং তিনি আশ্বাস দেন সকল দরিদ্র এবং ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি সাহায্য পাবেন।

কামরুজ্জামান প্রশ্ন তোলেন প্রশাসনের যে পরিকাঠামো আছে তার মাধ্যমে নিরীক্ষণ করা হলো না কেন ? গ্রামীন সম্পদ কর্মীদের মাধ্যমে প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা নিরীক্ষণ করালে সরকারি অর্থ তছনছ হতো না। প্রকৃত দরিদ্র ক্ষতিগ্রস্থরা সাহায্য পেত।

এদিন সংখ্যালঘু যুব ফেডারেশন ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে দাবি জানান সকল ক্ষতিগ্রস্ত কি আর্থিক সহায়তা দিতে হবে; বাংলা সহায়তা কেন্দ্রের জন্য কর্মী নিয়োগ স্বচ্ছভাবে করতে হবে; করো না অতি মারির সময়ে ধারাবাহিকভাবে 100 দিনের কাজ কাজের প্রকল্প চালিয়ে যেতে হবে যাতে নিম্নবিত্ত মানুষ যাতে কাজ পান এবং এই কাজ সুপারভাইজারদের মাধ্যমেই করাতে হবে; সমস্ত সরকারি আঞ্চলিক প্রকল্প গ্রামীন সম্পদ কর্মীদের মাধ্যমে অডিট করাতে হবে। এদিন প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য রফিকুল ইসলাম, আলী আকবার, আব্বাস উদ্দিন, আব্দুর রহমান, গোলাম রসূল, শফিকুর রহমান প্রমূখ।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories