Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

মালদায় বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক কর্মীর

গোলাম হাবিব, এনবিটিভি, মালদা: করোনা আবহে থমকে রয়েছে ভোট প্রচার। বছর ঘুরলেই ২০২১ এ রাজ্যের বিধানসভা ভোট। তার আগেই মালদার হরিশ্চন্দ্রপুরে ভাঙন এবার পদ্ম ও কংগ্রেস শিবিরে। বিজেপি ও কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রায় শতাধিক কর্মী সমর্থক। দলের প্রতি আস্থা হারিয়ে এরা তৃণমূলে যোগ দিলেন বৃহস্পতিবার বিকেলে এই দলবদল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল জিপির বটতলায়।

এদিন হরিশ্চন্দ্রপুরের বটতলায় বিজেপি ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রায় শতাধিক ওই কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বুলবুল খান । উপস্থিত ছিলেন স্থানীয় হরিশ্চন্দ্রপুর- ১ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান বিকাশ ব্যানার্জী ও তৃনমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা বিমান ঝা সহ তৃণমূল নেতৃত্বের অনেকেই।

বুলবুল খান বলেন, ‘এরা তৃণমূলের নীতি, আদর্শ, শৃঙ্খলা মেনে দল করবেন। এরা আমাদের দলে যোগদান করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। আমরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এদের দলে নিয়েছি।’

অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, আগামী ২০২১ বাংলায় বিজেপি ক্ষমতায় আসছেই। মানুষ বুঝে গিয়েছে তৃণমূল কি? উন্নয়নের নামে ক্লাবকে টাকা, উৎসব চলছে। বাংলার মানুষ ফের একবার বদল চায় বলে দাবি বিজেপির।আর সেই কারণে এবার আর তৃণমূল নয়, বিজেপিকেই ক্ষমতায় দেখতে চায়। মোদীর নেতৃত্বে বাংলার উন্নতি দেখতে চায় মানুষ। কর্মসংস্থান থেকে শিল্প, মোদীর সবকা সাথ সবকা বিকাশেই সম্ভব বলে মনে করে বিজেপি নেতৃত্ব।

দল বদল প্রসঙ্গে এক বিজেপি নেতা কিষান কেডিয়ার দাবি, মানুষ সঙ্গে আছে। ভয় দেখিয়ে, পয়সার টোপ দিয়ে লোক ভাঙিয়ে কোনও লাভ নেই বলেই দাবি তাঁর। অন্যদিকে, তৃণমূলের দাবি, সাধারণ মানুষ বুঝে গিয়েছে বিজেপির ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নেই। শুধু বাংলার মানুষই নয়, নেতা-কর্মীরাও সেখানে যোগ্য সম্মান পান না। আর সেই কারণেই নেতা-কর্মীরা বাংলার নেত্রী মমতার হাত শক্ত করছে বলে দাবি তৃণমূলের।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories