Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

করোনা মোকাবিলায় ৩ সপ্তাহের জন্য বন্ধ হল কলকাতার বিমান চলাচল

এনবিটিভি ডেস্ক: করোনাভাইরাসের মোকাবিলায় দেশের ৬টি শহরের সঙ্গে কলকাতার বিমান চলাচল বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। আপাতত ৩ সপ্তাহের জন্য বন্ধ করা হল বিমান পরিষেবা। বিমান চলাচলের বন্ধের জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করেছিল রাজ্য। সেই অনুরোধে সাড়া দিয়েছে অসামরিক বিমানমন্ত্রক।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে,”দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমদাবাদের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ থাকবে। ৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত পরিষেবা অচল থাকবে। অথবা পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।”

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পার করেছে ২০,০০০। এমন পরিস্থিতিতে বাইরে থেকে লোক আসলে সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। সে কারণে আপাতত উড়ান বন্ধের জন্য অসামরিক বিমানমন্ত্রককে অনুরোধ করেছিল নবান্ন। সেই অনুরোধে সাড়া দিয়েছে তারা।

পশ্চিমবঙ্গের সর্বশেষ পরিসংখ্যান বলছে,  এ রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন।  করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯,৮৯১। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৭১৭। কোভিড-১৯ নিয়ে চিকিত্‍সাধীন ৬,২০০ জন। রাজ্যে করোনায় সুস্থতার হার ৬৬. ২৩ শতাংশ।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories