Wednesday, March 11, 2026
28 C
Kolkata

“আমেরিকা ভারতকে ভালবাসে”, ভারতের পাশে থাকার বার্তা ট্রাম্পের

এনবিটিভি ডেস্ক: “আমেরিকা ভারতকে ভালবাসে” ভারত-চিন বিবাদের মাঝে এভাবেই ভারতের পাশে থাকার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার আমেরিকার ২৪৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই উত্তরে ভালবাসার বার্তা দিয়েছেন মার্কিন বন্ধু ট্রাম্প। নমো লিখেছিলেন,আমেরিকার ২৪৪ তম স্বাধীনতা দিবসে সে দেশের নাগরিক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আমরা যে স্বাধীনতা এবং মানবতার বীজ বপন করি আজ তা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে এই দিনটি পালন করছে। তার উত্তরেই ট্রাম্পের এই বার্তা।

গালওয়ান সীমান্তে ভারত ও চিন বিবাদের পর থেকেই চিনের বিরুদ্ধে বয়ান মিলেছিল হোয়াইট হাউসের তরফে। এদিকে ভারতের পাশে এসে দাঁড়িয়ে ফ্রান্স, রাশিয়া ইজরায়েল। সব মিলিয়ে ট্রাম্পের এই মন্তব্যের পর আরও চাপে চিন।

তবে সামনেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। নভেম্বরেই ঠিক হবে ট্রাম্প ফের মসনদে জায়গা পাবেন কিনা। ট্রাম্পের লড়াই ডেমোক্যাট জো বিডেনের সঙ্গে। তবে বিডেনও সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ভোটে জিতলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দায়িত্ব সবার আগে। করোনাভাইরাস ছড়ানোর দায় দিয়ে প্রথম থেকেই চিনের উপর ক্ষেপে হোয়াইট হাউস। তাই চিন বিরোধে শক্তিধর দেশগুলির একটা বড় সমর্থন ভারতের পক্ষে।

Hot this week

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তেলের দামে ঊর্ধ্বগতি, জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় ভারত

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত ও তেলের বাজারে অস্থিরতা...

তিনবার আবেদনেও মেলেনি ভোটাধিকার, দার্জিলিং পাহাড়ে মুসলিম তরুণীর নাম নেই তালিকায়

দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াকে ঘিরে...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

Topics

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Related Articles

Popular Categories