Wednesday, October 21, 2026
27 C
Kolkata

উত্তর ২৪ পরগনার এসআইআর আতঙ্কে প্রৌঢ়ের মর্মান্তিক আত্মহত্যা!

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ফের এক আত্মহত্যার ঘটনা ঘটল। যদুরহাটির ৫৭ বছর বয়সী শফিকুল মণ্ডল সরকারি কাগজপত্রে ভুল থাকার আশঙ্কা থেকে চরম মানসিক চাপে পড়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, পাশাপাশি প্রশাসনের ভূমিকা ও প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শফিকুল মণ্ডল দীর্ঘদিন ধরে তার সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নথিপত্রে বেশ কিছু ভুল দেখে দুশ্চিন্তায় ছিলেন। বর্তমান এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার ভয় এবং ভুল সংশোধনে জটিলতার আশঙ্কা তাকে আরও মানসিকভাবে দুর্বল করে তোলে। একাধিকবার সরকারি দপ্তরে যোগাযোগ করেও সমস্যা মেটেনি। যার ফলে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং মানসিক অবসাদে ভুগতে থাকেন। এই চাপই তাকে মঙ্গলবার দুপুরে কীটনাশক খাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

স্থানীয়রা তড়িঘড়ি তাকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতাল ও পরে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। শফিকুলের ছেলে রুহুল আমিন মণ্ডল এবং ভাইপো শাহাদুজ্জামান মণ্ডল সরাসরি এসআইআর নিয়ে তৈরি হওয়া ভীতিকেই এই মৃত্যুর জন্য দায়ী করেছেন। তাদের দাবি, রাজ্যজুড়ে এই প্রক্রিয়া সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে এবং সেই চাপ সহ্য করতে না পেরে লোকজন আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories