Sunday, June 7, 2026
35.2 C
Kolkata

জলপাইগুড়িতে ওয়াকফ সম্পত্তিতে বিজেপির অফিস নির্মাণ রুখতে দাবি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার

নিজস্ব সংবাদদাতা,এনবিটিভি: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি হাসিবুল ইসলাম তার একটি বিবৃতিতে জানান যে, “জলপাইগুড়িতে ওয়াকফ সম্পত্তিতে বিজেপি চারতলা দলীয় অফিস নির্মাণ করার যে সিদ্ধান্ত গ্ৰহণ করেছে তা বন্ধ করতে হবে”। তিনি বলেন যে, “রাজ্য সরকারের দায়িত্ব হল ওয়াফবোর্ডের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি রক্ষা করা। দুঃখজনক যে, পশ্চিমবঙ্গের শাসক দলের অধীনে থাকা পৌরসভা ওয়াকফ সম্পত্তিতে বিজেপির দলীয় অফিস নির্মাণ করার অনুমতি দেওয়া”।

বিজেপি যেখানে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর সুযোগ পায়, রাজনৈতিক ফায়দার জন্য সেই সুযোগকে কাজে লাগায়। ফলে তাদের জন্য এমন পদক্ষেপ গ্রহণ অপ্রত্যাশিত নয়। কিন্তু বিজেপির বিরুদ্ধে সদা সুর চড়ানোর দাবি করা শাসক দলের অধীনে থাকা পৌরসভার বিজেপির এই পদক্ষেপের অনুমতি প্রদান শুধু বিস্ময়কর নয় হতাশাজনকও বটে। কারণ ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস জড়িত আছে। সেই সম্পত্তির উপর আঘাত হানার অর্থই হল মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসের উপর আঘাত হানা। কারণ ওয়াকফ সম্পত্তি না হস্তান্তর করা যায়, আর না তা কোন ব্যক্তি বা পার্টির দখলে যেতে পারে। কেউ যদি ওয়াকফ সম্পত্তি দখল করার অপচেষ্টা করে তাহলে সরকারের দায়িত্ব সেই সম্পত্তি রক্ষা করার মাধ্যমে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা।

করোনা মহামারী, দীর্ঘ লকডাউন এবং আমফুন ঝড়ের তান্ডবের ফলে পশ্চিমবঙ্গের মানুষ বহুমুখী সমস্যার মধ্যে আছে। এমন সময়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিজেপির এই পদক্ষেপে তৃনমূলের অধীনে থাকা পৌরসভার সম্মতি রাজ্যবাসী, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আরো বেশী হতাশার শিকার করবে। হাসিবুল ইসলাম রাজ্য সরকার, রাজ্য ওয়াকফ বোর্ড ও সুশীল সমাজের নিকট আবেদন করেন যে, বিজেপির উক্ত পদক্ষেপের উপযুক্ত তদন্ত করে সকলেই যেন এই সম্পত্তিতে বিজেপির আগ্রাসন থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসে, কারন এটা তাদের নাগরিক দায়িত্ব।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories