Saturday, September 5, 2026
30 C
Kolkata

বর্ধমানে ৩৬০ জন পড়ুয়াকে জিডি স্কলারশিপ বিতরণ করলো আল-আমীন মিশন

বর্ধমান আল-আমীন মিশনে শনিবার আয়োজন করা হল জিডি স্কলারশিপ বিতরণ কর্মসূচি। জিডি স্টাডি সার্কেলের এই উদ্যোগে এ বছর মোট ৩৬০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। শিল্পপতি আলহাজ্ব মোস্তাক হোসেনের পিতা-মাতার নামে দেওয়া এই স্কলারশিপ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পাশাপাশি পড়াশোনার প্রতি নতুন উৎসাহ দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতাকা শিল্পগোষ্ঠীর আধিকারিক আলহাজ্ব শহিদুল ইসলাম খান, জিডি একাডেমির আবদার রহমান, আল-আমীন মিশনের সম্পাদক আসফার হোসেন, কোষাধ্যক্ষ সেখ জালাল উদ্দিন, অধ্যক্ষ শামসুল হাসান ও একাডেমিক কাউন্সিলের সদস্য জাহির ইসলাম। শহিদুল ইসলাম খান বলেন, অর্থের অভাবে যাতে কোনও মেধাবী ছাত্র-ছাত্রীর শিক্ষা বন্ধ না হয়, সেই লক্ষ্যেই এই স্কলারশিপ দেওয়া হয়। সম্পাদক আসফার হোসেন জানান, মিশন সব সময় যোগ্য শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। অভিভাবকদের মতে, এই আয়োজন শিক্ষাক্ষেত্রে সহায়তার নতুন দিশা দেখাল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories