Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সময় সীমার আগেই SIR-এর কাজ শেষ করে প্রশংসিত হলেন BLO জাহানারা খাতুন

দেশের বারোটি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও চলছে SIR-এর কাজ। রাজ্যে এই কাজ শুরু হয়েছে ৪ নভেম্বর এবং চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যেই ভোটারদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করে তালিকা ঠিক করার দায়িত্ব থাকে বুথ লেভেল অফিসারদের (BLO)।

এই কাজের মধ্যেই নজির গড়েছেন মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ১৩৬ নম্বর বুথের বিএলও জাহানারা খাতুন। তিনি নির্ধারিত সময়ের অনেক আগেই এনুমারেশন ফর্ম পূরণের কাজ শেষ করেছেন। তাঁর নিষ্ঠা ও দ্রুত কাজ করার ক্ষমতা নির্বাচন কমিশনের আধিকারিকদের নজর কাড়ে। কমিশনের অফিসার শাহনেওয়াজ হোসেন তাঁর কাজে বিশেষভাবে সন্তুষ্ট। তিনি বলেন, জাহানারার এই উদ্যোগ অন্য বিএলওদের জন্যও অনুপ্রেরণা হবে। জাহানারা খাতুন জানান, শুরুতে তিনি কিছুটা চিন্তায় ছিলেন, কারণ অনেক ভোটার নিজের ফর্ম বাড়িতে নিয়ে গিয়েছিলেন। এতে কাজ কিছুটা কঠিন হয়ে ওঠে। কিন্তু তিনি ধৈর্য ধরে একে একে ভোটারদের বোঝান এবং ঠিকমতো ফর্ম জমা নিতে সক্ষম হন। তাঁর বুথে ভোটার সংখ্যা ছিল ৮০০–র বেশি। এত বড় সংখ্যক ভোটারের ফর্ম বিলি থেকে জমা নেওয়া সব কিছুই তিনি সময়সীমার আগেই শেষ করেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories