Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাজ্যের ভোটার তালিকায় নাম তুললেন রাজ্যপাল আনন্দ বোস

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান এসআইআর-এর সময়সীমা আজ শেষ হচ্ছে। এই সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস নিজে লোকভবনে গিয়ে ব্লক লেভেল অফিসারের কাছে ভোটার হওয়ার আবেদনপত্র জমা দিয়েছেন। জানা গেছে, রাজ্যজুড়ে প্রায় সব আবেদনই ইতিমধ্যেই জমা পড়েছে এবং পুরো প্রক্রিয়ার ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে।

রাজ্যপালের জন্ম কেরলে হলেও দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাংলার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে আগ্রহী। বাংলা ভাষা শেখা থেকে শুরু করে এখানকার সংস্কৃতি জানার চেষ্টা, সব ক্ষেত্রেই তার আগ্রহ স্পষ্ট। আবেদন জমা দেওয়ার সময় তিনি জানান, এই বাংলার মাটির সঙ্গে তার মানসিক সম্পর্ক তৈরি হয়েছে। তার কথায়, “রবীন্দ্রনাথ যে বাংলায় সৃষ্টি করেছিলেন, সেই জমির ভোটার হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। নেতাজি সুভাষচন্দ্র বসুকেও আমি শ্রদ্ধা করি।”

এতদিন পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন না। নির্বাচন কমিশনের নথি অনুযায়ী তার নাম ভোটার তালিকায় ছিল না। সাধারণত যেকোনো নাগরিকের জন্য নিয়ম থাকে, তবে সরকারি দপ্তর থেকে চিঠি পাঠানো হলে রাজ্যপালের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার নিয়ম রয়েছে। সেই প্রক্রিয়াই এবার অনুসরণ করা হচ্ছে।

এর আগেও দেখা গেছে, পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনকড় ভোটার পরিচয়পত্র তৈরি করে রাজ্যে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এবারে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে সি. ভি. আনন্দ বোস প্রথমবার পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন বলে আশা করা যাচ্ছে। এসআইআর – এর কাজ শেষ হওয়ায় এখন নির্বাচন কমিশন নতুন তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। রাজ্যপালের এই পদক্ষেপকে অনেকেই প্রতীকী হিসেবে দেখছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories