Sunday, September 6, 2026
28 C
Kolkata

আকবর, মুঘল, জাহাঙ্গিরের সময়ের দুর্লভ মুদ্রা প্রদর্শনী করা হলো কলকাতার লেকটাউনে

কলকাতা শহরের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ছড়িয়ে আছে তার অলিগলি আর রাজপথে। সেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হল অর্থনৈতিক ইতিহাস, আর তার মূল সাক্ষী হল মুদ্রা। এই ইতিহাসকে সামনে আনতেই সম্প্রতি কলকাতায় আয়োজন করা হয়েছিল এক বিশেষ মুদ্রা প্রদর্শনী অনুষ্ঠান।

নিউমিসম্যাটিক সোসাইটির উদ্যোগে লেকটাউন এলাকার একটি ব্যাঙ্কোয়েট হলে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলে এই মুদ্রা প্রদর্শনী। রবিবার দুপুরে দেখা গেল, শহরের নানা প্রান্ত থেকে আসা বহু মানুষ ভিড় জমিয়েছেন মুদ্রা প্রদর্শনী দেখতে। মুদ্রা সংগ্রাহক থেকে শুরু করে ইতিহাসপ্রেমী ও সাধারণ দর্শকরাও ছিলেন সেখানে। সংস্থার সম্পাদক রবি শঙ্কর শর্মী জানান, প্রদর্শনীটি মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একদিকে রয়েছে প্রাচীন যুগের দুর্লভ মুদ্রা, অন্যদিকে বিভিন্ন দেশের আধুনিক মুদ্রার সংগ্রহ। মোট প্রায় ৪০টি প্রদর্শনী স্টল এবং ৭০টি ডিলারের স্টল ছিল এই আয়োজনে। প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল মুঘল যুগের আকবরি মোহর, জাহাঙ্গিরের রুপি, গুপ্ত যুগের সমুদ্রগুপ্তের স্বর্ণমুদ্রা। বিশেষ নজর কেড়েছে সমুদ্রগুপ্তের বঙ্গবিজয়ের স্মারক মুদ্রা। পাশাপাশি আলেকজান্ডারের স্বর্ণমুদ্রাও ছিল, যা সংগ্রাহকদের কাছে অত্যন্ত বিরল। এই মুদ্রাটির দাম প্রায় ১০ লক্ষ টাকা বলে জানানো হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories