Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তর ২৪ পরগনার বাগদার এক বুথে মিলল না ১৬৫ ভোটারের অস্তিত্ব !

উত্তর ২৪ পরগনার সীমান্তঘেঁষা বাগদা ব্লকে ভোটার তালিকা সংশোধন ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকার খড়ের মাঠের একটি বুথে গিয়ে দেখা যায়, তালিকাভুক্ত বহু ভোটারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ২৪ নম্বর বুথে মোট ৪৯০ জন ভোটারের মধ্যে ১৬৫ জনের কোনও খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে।

ভোটার তালিকা বিশেষ সংশোধন (এসআইআর) কাজের দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসার বারবার চেষ্টা করেও ওই ভোটারদের সন্ধান পাননি। স্থানীয় এলাকায় গিয়ে খোঁজখবর নেওয়া হয়, এমনকি মাইক ব্যবহার করে ঘোষণাও করা হয়। তবুও ওই নামগুলির সঙ্গে মিলিয়ে কাউকেই পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ফর্ম বিতরণ করা সম্ভব হয়নি এবং সেগুলি ফেরত আসে বলে জানা যায়।

এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ও তৃণমূল কংগ্রেস নেতা সৌমেন ঘোষের দাবি, যেসব ভোটারের নাম পাওয়া যাচ্ছে না, তারা আদৌ ওই এলাকায় থাকেন না। তার অভিযোগ, ভোটার তালিকায় এই ধরনের গরমিলের পিছনে বিজেপির ভূমিকা থাকতে পারে। তিনি বলেন, যদি এই ভুলের দায় তৃণমূলের উপর থাকত, তা হলে ওই বুথে বিজেপি প্রার্থী জয়ী হতেন না।

অন্যদিকে, বিজেপি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। খড়ের মাঠের ২৪ নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য কল্পনা মণ্ডলের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনও সম্পর্ক নেই। তার দাবি, পঞ্চায়েত নির্বাচনের পরে হয়তো ওই নামগুলি তালিকায় যোগ হয়েছিল। তিনি আরও বলেন, ওই ১৬৫ জন ভোটারকে এলাকার কেউ চেনেন না এবং তাদের বাড়ির ঠিকানাও কেউ জানেন না।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories