Friday, March 6, 2026
32.6 C
Kolkata

স্বরূপনাগর ইসলামিয়া পাঠাগারে বার্ষিক সভার আয়োজন, উপস্থিত ছিলেন বিশিষ্টরা

উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ইসলামিয়া পাঠাগারের ৪৪তম বার্ষিক সাধারণ সভা রবিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেক মুসলিমের শুধু নিজের সন্তানের শিক্ষার দিকেই নয়, প্রতিবেশীর সন্তানের শিক্ষার প্রতিও দায়িত্ব রয়েছে। তিনি আরও বলেন, আমাদের সমাজকে মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে নিশ্চিত করতে হবে যেন কোনও প্রতিবেশীর সন্তান যেন শিক্ষার থেকে বঞ্চিত না হয়। মাওলানা কামরুজ্জামান এও বলেন, আল্লাহর রসূল (সা.) প্রতিবেশীর অধিকারের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। যেমন নিজের ঘরে খাবার থাকলে ক্ষুধার্ত প্রতিবেশীর খোঁজ নেওয়ার কথা বলা হয়েছে, তেমনই বর্তমান একবিংশ শতাব্দীতে প্রতিবেশীর সন্তানের শিক্ষার দিকেও নজর দেওয়া জরুরি। তিনি ছাত্র ও যুব সমাজকে আবেগে না ভেসে দায়িত্বশীলভাবে চলার পরামর্শ দেন এবং বড়দের পরামর্শ মেনে সঠিক পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে হিন্দের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মাওলানা কাজী আরিফ রেজা। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ত্যাগের কথা স্মরণ করান। গবেষক ড. শক্তিনাথ সাহা বলেন, গ্রামীণ এলাকায় একটি পাঠাগার দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে সক্রিয় থাকা সত্যিই গর্বের বিষয়। ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, বই মানুষের পথ দেখায়, তাই পাঠাগারকে বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদ হক, মাওলানা আবদুল মুহিত, ড. মোস্তফা আবদুল কাইয়ুম, আলহাজ কাসেম আলি, গবেষক ছাত্র শামসুল হুদা, পাঠাগারের সহ-সভাপতি মোহাম্মদ আলি, সহ-সম্পাদক ইছাহাক মণ্ডল, এস এম কওছার আলি প্রমুখ।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories