Saturday, September 5, 2026
28 C
Kolkata

শিশুদের ক্রিসমাস ক্যারল দলে হামলার অপরাধে গ্রেপ্তার বিজেপি ও আরএসএস সদস্য

কেরলের পালাক্কাদ জেলার পুথুসেরি এলাকায় শিশুদের নিয়ে গঠিত একটি ক্রিসমাস ক্যারল দলের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়ালাইয়ার থেকে প্রায় এক কিলোমিটার দূরে সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি, আরএসএসের এক সক্রিয় সদস্য অশ্বিন রাজকে গ্রেফতার করেছে। তিনি পুথুসেরির কালাদিথারা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কাসাবা পুলিশের হেফাজতে রয়েছেন এবং শিগগিরই আদালতে তোলা হবে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সুরভী নগর এলাকায় প্রায় ১০ জন শিশু ও কিশোর মিলে একটি ক্রিসমাস ক্যারল পরিবেশন করছিল। হঠাৎ অশ্বিন রাজ আরও দু’জনকে সঙ্গে নিয়ে ওই দলে হামলা চালান। তারা চিৎকার করে বলেন, এই এলাকায় এ ধরনের অনুষ্ঠান করা যাবে না। ক্যারল দলের একটি ড্রামে ‘সিপিআই (এম)’ লেখা ছিল, তা নিয়েই প্রথমে তর্ক শুরু হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে আসে এবং বাদ্যযন্ত্র ও ব্যান্ডের সরঞ্জাম ভাঙচুর করে। শিশুরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে ক্যারল দলের পক্ষ থেকে কাসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কাসাবা থানার ইন্সপেক্টর এম. সুজিত জানান, ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories