Saturday, September 5, 2026
28 C
Kolkata

কলকাতায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে তীব্র প্রতিবাদ জানালো হাজী ফাউন্ডেশন

অল ইন্ডিয়া হাজী ফাউন্ডেশনের উদ্যোগে আজ কলকাতার চিত্তরঞ্জন এভিনিউয়ে এক জরুরি শান্তি ও সংহতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করতেই এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অল ইন্ডিয়া হাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুখতার আলী। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি পরমানন্দ মহারাজ, মুফতি খালিদ আজম হায়দারি, হাজী জাকি আফজাল, অনির্বাণ দত্ত, ফারুক রেজা সহ সংগঠনের বহু পদাধিকারী ও সদস্যরা। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশে হিন্দু, শিখ, খ্রিস্টান ও বৌদ্ধ সংখ্যালঘুদের উপর যে হত্যা, নির্যাতন, লুটপাট এবং ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, তা অত্যন্ত দুঃখজনক এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা জানান। সভা থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়, যাতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories