Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সামনে দোস্তি পিছনে কুস্তি? বড়দিনের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে গেরুয়া ধারীদের সন্ত্রাস

২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সারা দেশে বড়দিন পালিত হয়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিল্লির একটি ক্যাথিড্রাল গির্জায় যেতে দেখা যায়। বড়দিনের দিনে এই সফর ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের উপর হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।

একাধিক খ্রিস্টান সংগঠন অভিযোগ করেছে, সাম্প্রতিক সময়ে খ্রিস্টানদের উপর হামলা ও হেনস্তার ঘটনা লাগাতার বাড়ছে। এই পরিস্থিতিতে তারা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে। সংগঠনগুলির দাবি, দেশে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত।অসমের নলবাড়ি জেলার পানলগাঁও এলাকায় বুধবার বিকেলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। বজরং দলের কয়েকজন যুবক সেন্ট মেরি’স ইংলিশ স্কুলে জোর করে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ওই সময় সেখানে বড়দিনের প্রস্তুতি চলছিল। হামলাকারীরা স্লোগান দিতে দিতে সাজসজ্জা ও সামগ্রী পুড়িয়ে দেয়। শুধু নলবাড়ি নয়, অসমের আরও কয়েকটি জেলায় বড়দিনের অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অসম খ্রিস্টান ফোরাম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি বিভিন্ন খ্রিস্টান সংগঠন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ওই চিঠির কপি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories