Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

উমার খালিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন নিউ ইয়র্কের সদ্য নিযুক্ত মেয়র জোহরান মামদানি

নিউ ইয়র্কের সদ্য নিযুক্ত মেয়র জোহরান মামদানি দিল্লির তিহার জেলে বন্দি মানবাধিকার কর্মী উমর খালিদকে একটি চিঠি লিখেছেন। ইউএপিএ আইনে দিল্লি হিংসা সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন উমর। মামদানির মেয়র হিসেবে শপথ নেওয়ার দিনই এই চিঠিটি উমরের বন্ধুদের মাধ্যমে প্রকাশ্যে আসে।

চিঠিতে মামদানি উমর খালিদের মানসিক দৃঢ়তার কথা উল্লেখ করেন। তিনি লেখেন, হতাশা ও তিক্ততার কাছে হার না মানার যে বার্তা উমর দিয়েছিলেন, তা তাকে বারবার ভাবায়। উমরের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাতের কথাও তিনি স্মরণ করেন। চিঠির শেষে মামদানি জানান, দূরে থাকলেও অনেক মানুষ উমরের কথা ভাবছেন এবং তার পাশে রয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি হিংসার পেছনে ষড়যন্ত্রের অভিযোগে উমর খালিদ-সহ একাধিক ছাত্রনেতা, সমাজকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করা হয়েছে। উমর খালিদ প্রায় ছয় বছর ধরে জেলে রয়েছেন, অথচ এখনও তার বিচার প্রক্রিয়া শুরু হয়নি। একাধিকবার জামিনের আবেদন করা হলেও তা খারিজ হয়েছে।

নিউ ইয়র্কে রাজনীতিতে আসার আগেও উমর খালিদের প্রতি সমর্থন জানিয়েছিলেন মামদানি। ২০২৩ সালে, নিউ ইয়র্কে একটি গণতন্ত্র বিষয়ক সভায় তিনি উমরের লেখা বক্তব্য পাঠ করেন। সেই সময় মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ছিলেন। অনুষ্ঠানে তিনি জানান, উমর একজন গবেষক ও প্রাক্তন ছাত্রনেতা, যিনি ঘৃণা ও গণহত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। দীর্ঘদিন বিনা বিচারে বন্দি থাকা একজন মানুষের কণ্ঠ বিশ্বের সামনে তুলে ধরা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। মানবাধিকার সংগঠনগুলির মতে, মামদানির এই চিঠি শুধু ব্যক্তিগত সহানুভূতির প্রকাশ নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories