Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাই-মাদ্রাসার শতবর্ষ উদযাপন

মুর্শিদাবাদ জেলার ভাবতা এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাবতা আজিজিয়া হাই-মাদ্রাসা শতবর্ষে পা দিল। একশো বছর পূর্তির সূচনা উপলক্ষে বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় শতবর্ষ উপলক্ষে তৈরি বিশেষ লোগো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখ, অল ইন্ডিয়া স্কুল বোর্ডের প্রতিনিধি জহরলাল প্রামাণিক-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মাদ্রাসার বর্তমান শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের পাশাপাশি আশপাশের স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এবং বহু প্রাক্তন ছাত্রছাত্রী। প্রাক্তন পড়ুয়াদের অনেকেই বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত রয়েছেন।

শতবর্ষ সূচনার দিনে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রায় অংশ নিয়ে ছাত্রছাত্রীরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। পথ নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা মানুষের মধ্যে সচেতনতা ছড়ানোর চেষ্টা করে। মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মিরাজ শেখ জানান, এদিন থেকে শতবর্ষ উপলক্ষে বছরভর নানা কর্মসূচি চলবে। আগামী দু’বছর ধরে শিক্ষামূলক, ক্রীড়া ও সাংস্কৃতিক নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। জানানো হয়, ২০২৭ সালের ১ জানুয়ারি এই শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আগামী ৩ জানুয়ারি আন্তঃমাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার সূচনা হবে। এই প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক রহিম নবীর। পাশাপাশি সারা বছরে সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, মাতৃভাষা দিবস পালন, রক্তদান শিবির, বিজ্ঞান প্রদর্শনী ও হস্তশিল্প মেলার মতো কর্মসূচি রাখা হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories