Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু হল নন্দীগ্রামের এক বাসিন্দার

নাগরিকত্ব সংক্রান্ত যাচাই বা এসআইআর প্রক্রিয়া ঘিরে আতঙ্কের মধ্যেই নন্দীগ্রামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের নাম কাশীনাথ জানা। তিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকার কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।পরিবারের সদস্যরা জানান, কাশীনাথ জানা প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। তার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং বসবাসের শংসাপত্রসহ সমস্ত প্রয়োজনীয় নথি ছিল। তবে ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম না থাকায় তিনি গভীর উদ্বেগে ভুগছিলেন। সেই দুশ্চিন্তাই শেষ পর্যন্ত তার শরীরে মারাত্মক প্রভাব ফেলে বলে পরিবারের অভিযোগ।এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এদিকে, আরেকটি ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। সেখানে এসআইআর সংশোধনী সংক্রান্ত লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন ৩৬ বছরের যুবক রমজান আলী। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এই ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। পরপর এই দুই মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories