Saturday, September 5, 2026
28 C
Kolkata

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে দর্শনার্থীদের সুবিধার জন্য শুরু হলো আধুনিক স্মার্ট রোবট

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে দর্শনার্থীদের সুবিধার জন্য একটি আধুনিক স্মার্ট রোবট চালু করা হয়েছে। এই রোবটের নাম ‘মানারা’। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে কাজ করে এবং একসঙ্গে বিভিন্ন ভাষায় ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে পারে। মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্ম বিষয়ক প্রধান আবদুল রহমান আল সুলাইস রোবটটির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি বলেন, ‘মানারা’ একটি বিশেষভাবে তৈরি ডেটাবেস ব্যবহার করে শরিয়াহ সংক্রান্ত প্রশ্নের সঠিক ও নিয়ন্ত্রিত উত্তর দেবে। প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে নামকরা ধর্মীয় আলেমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুবিধাও থাকবে। এতে হজ ও উমরাহ পালনকারীদের জন্য ধর্মীয় দিকনির্দেশনা আরও সহজ হবে।

রোবটটির নকশা ইসলামি স্থাপত্য ও সাজসজ্জা থেকে অনুপ্রাণিত। এতে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ঐতিহ্য ফুটে উঠেছে। আল সুলাইস আরও জানান, রমজান মাসে বিশ্বের বিভিন্ন ভাষায় ইসলামের বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগে মুসল্লিদের ধর্মীয় প্রশ্নের উত্তর পেতে সরাসরি আলেমদের কাছে যেতে হতো। এখন স্মার্ট এই রোবটের মাধ্যমে দ্রুত ফতোয়া, মাসআলা-মাসায়েল এবং ইবাদতের নিয়মকানুন জানা যাবে। এতে মুসল্লিদের ইবাদতের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories