Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বিধানসভায় ‘শূন্য’ – এর দুর্দশা ঘোচাতে মরিয়া মহম্মদ সেলিম !

এসআইআর প্রক্রিয়া ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার মালদায় এক জনসভা থেকে তিনি বলেন, আরএসএসের আদর্শ মেনে এই এসআইআর চালু করা হয়েছে, যা সংবিধানের মূল ভাবনার সঙ্গে সাংঘর্ষিক। তার বক্তব্য, ডঃ বি আর আম্বেদকরের তৈরি সংবিধানকে উপেক্ষা করেই এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি।

বিধানসভা নির্বাচনে বামপন্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে সেলিম বলেন, রাজ্যে প্রকৃত অর্থে আইনের শাসন নেই। তৃণমূল সরকারের আমলে প্রশাসন দলদাসে পরিণত হয়েছে বলে তার অভিযোগ। তিনি দাবি করেন, যারা বাংলার স্বার্থ রক্ষা করতে চান, তাদের সবাইকে একজোট হয়ে বিজেপি ও তৃণমূল—দু’পক্ষের বিরুদ্ধেই লড়াই করতে হবে।

উল্লেখ্য, এই সভা হওয়ার কথা ছিল মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না মেলায় সভাস্থল বদলে রথবাড়ি এলাকায় বিশাল জমায়েত হয়। মানুষের ঢল নামায় জাতীয় সড়ক ও ফ্লাইওভার পর্যন্ত ভরে যায়। ফলে শহরের একাধিক অংশ কার্যত স্তব্ধ হয়ে পড়ে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, আরএসএস ধর্মভিত্তিক রাষ্ট্র গড়তে চাইছে। সেই পথে এগোলে সংখ্যালঘু, মহিলা, আদিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে। তিনি অভিযোগ করেন, সরাসরি এনআরসি চালু করা সম্ভব না হওয়ায় ঘুরপথে এসআইআর আনা হয়েছে। নথির বানান ভুল বা ঠিকানা সংক্রান্ত অজুহাতে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, রাজ্যে দুর্নীতির টাকাপয়সা বিভিন্ন পথে ঘুরে শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছয়। কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলি সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলেও তার অভিযোগ। পাশাপাশি মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এদিকে সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জিও। তিনি বলেন, মাইক্রোফিনান্স ঋণের চাপে সাধারণ মানুষ বিপর্যস্ত। প্রশাসন শাসক দলের স্বার্থে কাজ করছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর নিপীড়নের প্রসঙ্গ তুলে তিনি কেন্দ্রকেও কাঠগড়ায় দাঁড় করান। এই সভায় আরও বক্তব্য রাখেন শতরূপ ঘোষ ও জামিল ফিরদৌস।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories